সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহর উপজেলা কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি(বিসিডিএস) পাবনার চাটমোহর উপজেলা শাখার কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার( ৪ এপ্রিল) বেলা ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে চাটমোহর উপজেলা (বিসিডিএস)চাটমোহর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রিয় পরিচালক এফএম হুমায়ুন কবির খোকন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, বিসিডিএস পাবনা জেলা শাখার  সহ সভাপতি তারেক ইবনে আনসার, কিমিয়া’র  ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোস্তফা জামাল শামীম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সরোয়ার হোসেন, পাবনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি সাইদুর রশিদ খান পিন্টু,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,  চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মকলেছুর রহমান বিদুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু প্রমখ।

এসময় চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়ের সভাপতি সম্পাদক, পৌর সভার ঔষধ ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ের সকল ঔষদ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তব্য বক্তরা বলেন, পাবনা জেলা কেমিস্টস্ এন্ড ডাগিস্টস্ সমিতি একটি সুশৃঙ্খল ঔষদ ব্যাবসায়ী সমিতি। এ সমিতি সরকারের সকল ধরনের নিয়ম কানুন মেনে সরকার নির্ধারিত মূল্যে জনগণের মাঝে  ঔষধ বিক্রয় করে থাকে। নকল ও ভেজালমুক্ত ঔষধ সরবরাহে এ সমিতির সকল সদস্য বদ্ধ পরিকর। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ