শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়া পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষের যোগদান

রিপোটারের নাম : / ২১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ‘উল্লাপাড়া পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট’-এ নতুন অধ্যক্ষ মাহমুদুল হাসান সোহেল যোগদান করেছেন। এ উপলক্ষে বুধবার দুপুরে কলেজ অডিটোরুয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতিকে গতিশীল এবং মানসম্মত করার লক্ষ্যে গুরুত্বপুর্ণ আলোচনা করা হয়।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ লিমন হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, সাবেক ব্যাংক কর্মকর্তা আসহাব আলী, দৈনিক আমাদের সময় পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুস ছাত্তার, প্রতিদিনের সংবাদ পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, দৈনিক কালের কন্ঠ পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু, উল্লাপাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকৌশলী মাহফুজ-উল আলম, মুভি বাংলার উল্লাপাড়া প্রতিনিধি আলমাহমুদ, রাজধানী টিভির উল্লাপাড়া প্রতিনিধি মনিরুল ইসলাম, তাবলীগ জামায়াতের থানা আমীর আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন, পিডিবি মার্কাজ মসজিদের পরিচালক আলী হোসেন, ইসলামিয়া হাসপাতালের পরিচালক রাশেদুল হাসান প্রমুখ।

উল্লেখ ২০১১ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানুল ইসলাম এই পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটি প্রতিষ্ঠা করেন। প্রথমে তিনিই প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তার মৃত্যুর পর অনেক চড়াই উৎরাই পেড়িয়ে আজ তারই পুত্র অধ্যক্ষ হিসেবে হাল ধরলেন মাহমুদুল হাসান সোহেল। এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের সাথে আরো যুক্ত হয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই প্রতিষ্ঠানটি (EIIN: ১৩৯৭৪২) দীর্ঘদিন ধরে উল্লাপাড়ার শ্যামলীপাড়ায় কাওয়াক হাসপাতালের সন্নিকটে অত্যন্ত সুনামের সাথে কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। এখানে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে ওয়েট প্রসেসিং, ইয়ার্ন ও ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের মতো গুরুত্বপূর্ণ কোর্সসমূহ চালু রয়েছে।
নতুন পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ