বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সময় মানছেন না কর্মকর্তারা উপজেলায় দেরিতে অফিসে উপস্থিতির অভিযোগ

রিপোটারের নাম : / ১০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে নির্ধারিত সময় সকাল ৯  মেনে অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে। এতে করে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং ভোগান্তি বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়েই অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে কয়েকজন কর্মকর্তা  দেরিতে অফিসে আসছেন।

সরেজমিনে মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলায় গিয়ে দেখা যায়, অন্যান্য কর্মকর্তা সরকারি নিয়ম মেনে অফিস করলেও উপজেলা বিএডিসি কর্মকর্তা মাসুদ রানা  প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে অফিসে উপস্থিত হন। আনসার ভিডিপি কর্মকর্তা নাসরীন সুলতানা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে অফিসে আসেন। এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা প্রায় ২৩ মিনিট দেরিতে উপস্থিত হন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির ৩০ মিনিট দেরিতে অফিস আসলেন।

এ বিষয়ে স্থানীয় সেবাগ্রহীতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সময়মতো অফিসে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করি। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখা মেলে না। এতে আমাদের ভোগান্তি বাড়ছে।”

সচেতন মহল মনে করছেন, সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা নিশ্চিত করা না গেলে জনসেবার মান মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম খান আরোজ জানান, সরকারি নিয়ম মেনে অফিসারদের অফিস করা উচিত। দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন সময় বেধে দিয়ে নিজে সময়মত অফিস করছেন।উপজেলার অফিসারদের  নিয়ম মেনে জনগণের সেবা করার মনোভাব থাকা উচিত। সঠিক সময়ে অফিস উপস্থিত থাকা উচিত।  

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী  জানান, বিষয়টি আমার জানা নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ