চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার(২৫ মার্চ) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর, কে, এম আব্দুর রব মিঞা, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফরহাদ পারভেজ লিখন, কৃতি শিক্ষার্থী রেদওয়ান করিম, আনিকা ইসলাম পুষ্প, ফাহিম আহমেদ স্নিগ্ধ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন কলেজ,হাইস্কুল, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।