রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সাঁথিয়ায় রাতের আঁধারে কৃষকের ১ হাজার কলাগাছ কর্তন করেছে দূর্বৃত্তরা

রিপোটারের নাম : / ৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জেরে হাফিজুল ইসলাম ( ২৮) নামে এক কৃষকের ৫০ শতাংশ জায়গায় উপর চাষ করা শবরি কলা বাগানের প্রায় ১ হাজারটি কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এতে কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রতে ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুস্পপাড়া গ্রামে। কৃষক হাফিজুল ইসলাম পুষ্পপাড়া গ্রামের হাকিম খাঁর ছেলে।

কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ভুক্তভোগীকে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করার।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর মোবাইল টিম ঘটনাস্থলে যায় । ঘটনাটি কে ঘটিয়েছে এমন তথ্য কৃষকসহ কেউ দিতে পারেনি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ