গত মঙ্গলবার ১৭ মার্চ- ২০২৬ ইং তারিখে তথাকথিত সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত ‘উল্লাপাড়ার শরীফ সু স্টোর’ এর ভয়ংকর প্রতারণায় নাকে খড় দিয়ে লুটছে গ্রাহকের টাকা শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। আমি শরীফ সু স্টোর এর প্রোপাইটার মোঃ শরিফুল ইসলাম ও আমার ভাই মোঃ সামিউল ইসলাম উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রথমত, সংবাদে প্রকাশ করেছেন ভয়ংকর প্রতারণায় লিপ্ত পাদুকা ব্যবসায়ী শরীফ সু স্টোর। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। প্রায় ৩০ বছর ধরে উল্লাপাড়া পৌর শহরে অতি সুনামের সাথে শরীফ সু স্টোর পাদুকা ব্যবসা পরিচালনা করে আসছে। শরীফ সু স্টোর গ্রাহকের কাছে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত। এখানে গ্রাহক তাদের পছন্দের পণ্য ও দাম দেখে, শুনে, বুঝে ক্রয় করে থাকেন। গ্রাহক ঠকানো ও প্রতারণার কোন সুযোগ নেই এখানে।
শরীফ সু স্টোর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সহ সরকারের সকল আইন কানুন মেনেই ধারাবাহিক ভাবে সাফল্যের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। আমাদের জানা মতে, অদ্যবধি কোন গ্রাহক শরীফ সু স্টোরের পণ্য ক্রয় করে প্রতারণার স্বীকার হয়েছেন বলে আমাদের জানা নেই। আমাদের প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য একটি মহল সাংবাদিক কে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করিয়েছেন। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ শরিফুল ইসলাম শরিফ
ও
মোঃ সামিউল ইসলাম
প্রোপাইটার
শরীফ সু স্টোর
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।