সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরের বোঁথর মহাদেব মন্দির পরিচালনা কমিটি গঠন

রিপোটারের নাম : / ১০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহরের ঐতিহ্যবাহী বোঁথর শ্রী শ্রী মহাদেব মন্দিরের পরিচালনা কমিটি গঠন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) মন্দির প্রাঙ্গণে তিন বছরের জন্য মন্দির পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।
পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে মন্দির পরিচালনা পরিষদের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য বীরেন দাসকে সভাপতি, কিংকর সাহাকে সাধারণ সম্পাদক ও রাম সরকারকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। একই সাথে নির্বাচিত এই তিন জনকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব হস্তান্তর করা হয়।
কমিটি গঠনের পূর্বে বীরেন দাসের সভাপতিত্বে ও কিংকর সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, মূল সন্ন্যাসী শঙ্কর কুণ্ড, পূর্ণচন্দ্র বর্মন, শ্যামসুন্দর ঘোষ, কেশব সাহা, সুজিত মনা, অজিত দাস, সমির বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি বোঁথর চড়ক বাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ