শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

হান্ডিয়ালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র এজেন্সি অফিসের উদ্বোধন

জাকির সেলিম : / ১১৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

জাকির সেলিম, চাটমোহর (পাবনা): 

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র হান্ডিয়াল এজেন্সি অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)  বিকাল ৩টায় হান্ডিয়াল পূর্ব বাজারের জীবন-নেছা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অফিসের উদ্বোধন করা হয়। চাটমোহর সার্ভিসিং সেলের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ রেজাউল করিম হেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র কৃষ্ণচূড়া প্রকল্পের পি.ডি মহাশয় কার্তিক পান্ডে, ঢাকা। প্রধান আলোচক ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কৃষ্ণচূড়া প্রকল্পের জি.এম জনাব মোঃ রেজাউল করিম, পাবনা। দ্বিতীয় আলোচক হিসেবে বক্তব্য দেন এ.জি.এম জনাব মোঃ মিজানুর রহমান, চাটমোহর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ডি.জি.এম জনাব মোঃ নজরুল ইসলাম, চাটমোহর।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বীমার গুরুত্ব অপরিসীম। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকদের আস্থা ও সেবার মান ধরে রেখে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ করছে। হান্ডিয়ালে নতুন এজেন্সি অফিস চালুর ফলে এলাকার মানুষ সহজেই বীমা সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীমা কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এজেন্সি অফিস উদ্বোধনের মাধ্যমে চাটমোহর ও আশপাশের এলাকায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও গতিশীল হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ