শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সেতুর উপর ছবি উঠাতে গিয়ে ট্রেনের ধাক্কায় উল্লাপাড়ায় দুই যুবকের মৃত্যু

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১২২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ঈশ্বরদী-ঢাকা রেল পথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর উপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন দুই যুবক। এরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের থাক্কায় সেতুর নিচে নদীর পাড়ে পাথরের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান সানি এবং স্থানীয় কাওয়াক হাসপাতালে মারা যান ফয়সাল। এই দুই যুবক মোটর সাইকেল নিয়ে রেলপথের শিমুল ফুলের মহাসমারহ উপভোগ করতে এখানে এসেছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলকুচি থেকে উল্লিখিত দুই যুবক মোটর সাইকেল নিয়ে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে আসে। বেলা ২ টার দিকে ঘাটিনা রেল সেতুর পূর্ব প্রান্তে উঠে পাশের শিমুল ফুলের দৃশ্যের ছবি তোলার সময় রংপুর এক্সপ্রেসের ধাক্কায় নিচে পাথরের উপর পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান আলফি সানি ও গুরুতর আহত হন ফয়সাল।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ঘটনার পর তারা ঘাটিনা রেল সেতুর কথিত স্থানে গিয়ে সানির মরদেহের সুরত হাল করেন। আহত ফয়সাল উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে নিলে সেখানে মারা যান। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ