লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে দুই ঘন্টা সড়ক অবরোধ, চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের রায়পুর যুবদল নেতা বিল্লাল মিশরী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০ টায় পর্যন্ত এই কর্মসুচি পালন করা হয়।
এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে লক্ষীপুর-চাদপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় ২ ঘন্টা লক্ষীপুর রায়পুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। পরে পুলিশ ও বিএনপি’র নেতাদের এসে রাতের মধ্যেই হত্যাকারীকে গ্রেফতার আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেন।
প্রসঙ্গত,বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে শহরের মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী (৫০) মারা গেছেন।
নিহত বিল্লাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। হামলাকারী আরমান হোসেন ওরফে রহমান (৩৫) শহরের বয়াতি বাড়ির বাসিন্দা। পেশায় একজন অটোরিকশাচালক।