বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খাঁনকে গণসংবর্ধনা

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি : / ২৮৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান-কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়ার পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে সিরাজগঞ্জ-৪ আসনের এই নবনির্বাচিত এমপিকে উপজেলা জামায়াতের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা নবনির্বাচিত এমপির প্রতি শুভেচ্ছা জানিয়ে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আমি এই আসনের প্রতিটি মানুষের প্রতিনিধি। দল-মত নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। শিক্ষা, নৈতিকতা ও উন্নয়নের মাধ্যমে উল্লাপাড়াকে একটি আদর্শ মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।”
সমাপনী বক্তব্যে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাজাহান আলী বলেন, “গণমানুষের প্রত্যাশা পূরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নবনির্বাচিত এমপির নেতৃত্বে ইনশাআল্লাহ উল্লাপাড়ার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ