রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

রিপোটারের নাম : / ২২৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।১ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় ৬৫ সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুর রহমান উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়ার নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি তার দলীয় ইশতেহার পাঠ করেন।
ইশতেহারে মুফতি আব্দুর রহমান ইসলামী আদর্শভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা, নৈতিকতা ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে উল্লাপাড়া–সলঙ্গা এলাকার সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে ভূমিকা রাখবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লাপাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক মাওলানা মনসুর হোসেন। তারা তাদের বক্তব্যে ভোটারদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ