শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান

রিপোটারের নাম : / ২৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬


বেড়া পাবনা প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) ডাক্তারদের ঔষধ কোম্পানির নাম লিখতে চাপ প্রয়োগ করায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নূরেন মায়িশা খান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

রবিবার (০১ ফেব্রুয়ারী) দৈনিক পাবনা প্রতিদিন পত্রিকায় গত ২৯ জানুয়ারি ‘বেড়ায় ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দখলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে এরই ধারাবাহিকতায় রোগী ও ডাক্তারদের মধ্যে মিডলম্যান হওয়া ও প্রত্যক্ষভাবে স্বাস্থ্যসেবা গ্রহণে বাঁধা সৃষ্টি করা ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে বাংলাদেশ দণ্ডবিধি আইন, ১৮৬০ এর ২৯১ ধারায় বারো হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্তদের পারিবারিক ও আর্থিক অবস্থার কথা বিবেচনা করে তাদের জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয় এবং তারা ভবিষ্যতে এরুপ কর্মকাণ্ডে আর সম্পৃক্ত থাকবে না মর্মে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মুচলেকা নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা নীলা, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিতাই চন্দ্র সরকার।

বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নূরেন মায়িশা খান জানান, ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ডে আর নিযুক্ত হলে কঠোর শাস্তি প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে জনহয়রানিকর যেকোন উপদ্রবের ক্ষেত্রে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ