শিরোনাম
প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্টের অভিযান
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পাবনায় শহরে ডোবায় পড়েছিলো যুবকের মরদেহ

পাবনা প্রতিনিধি : / ৪০২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পাবনা প্রতিনিধি

পাবনা শহরের শালগাড়ীয়া গোরস্থান পাড়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোরস্থানপাড়া এলাকার বাসিন্দারা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত যুবকের নাম পরিচয় জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে মরদেহ থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধের সূত্র ধরে ডোবায় যুবকের মরদেহ দেখতে পান তারা। যুবকের গায়ে কালো টি শার্ট ও কালো জিন্সের প্যান্ট পরিহিত আছে। ইতিমধ্যেই মরদেহে পচন ধরেছে। কয়েকদিন আগে তাকে কেউ হত্যা করে নির্জন ডোবায় ফেলে গেছে বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, যুবকের মরদেহ অর্ধগলিত, প্রাথমিক সুরতহালে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যাকান্ড কিনা সে বিষয়ে পিবিআই তদন্ত করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ