মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় আজ শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ভাঙ্গুড়ায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩৭৬৪১শাইত্রিস হাজার ছয়শ একচল্লিশ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
ভাঙ্গুড়া উপজেলার ২২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে২৬৭৫৯শিক্ষার্থী সহ ৬টি ইউনিয়ন পৌর এলাকায় ১২০কেন্দ্রে ১০৮৮২ জনকে ,একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
আজ (রোববার, ১২ অক্টোবর) সকাল ১০ টায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.কামরুল ইসলাম ও সেকেন্দার আলী , উপজেলা কৃষি অফিসার মোছা.শারমিন জাহান, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হাবিবা খন্দকার ইভা, মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল হাকিম, স্বাস্থ্য কর্মকর্তা মো.আব্দুল করিম,মনি সহ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা বলেন, ‘উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। আজ শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ দিন চলমান থাকবে।’