রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়া প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম : / ৪৭৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান, ভাঙ্গুড়া( পাবনা) প্রতিনিধি
 
যুগ যুগ ধরে সাংবাদিকতার ঐক্য-আদর্শ ও ঐতিহ্য ধারণ করে চলা অন্যতম প্রাচীনতম সংগঠন ভাঙ্গুড়া প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে ভাঙ্গুড়া প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক ও নিউ নেশন প্রতিনিধি অধ্যাপক মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুকের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলওয়াত এবং প্রেসক্লাবের যেসব সদস্য মারা গেছেন তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, সহ-সভাপতি দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি নুরুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক কাল বেলা প্রতিনিধি যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুর রহিম ,কল্যাণ সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি মিনু রহমান খান ও সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল।
এসময় প্রেসক্লাবের প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো.মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, ক্রীড়া সম্পাদক সময়ের কন্ঠস্বর প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেন, দৈনিক কলম সৈনিক প্রতিনিধি এস এম শিমুল, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি এস এম নাহিদ হাসান ও হাসিনুর রহমান উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু সদস্যদের পেশকৃত প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ