শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সুইচগেট অপসারণ করে চিকনাই নদী ও রতনাই নদী সচল রাখার দাবিতে মানববন্ধন 

চাটমোহর প্রতিনিধি : / ৫১৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

“আমাদের নদী,আমাদের অস্তিত্ব” এই শ্লোগান নিয়ে  সারা দেশের সঙ্গে পাবনার চাটমোহরেও পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। 

এ উপলক্ষে  উপজেলার রতনাই নদীর ভবানীপুর ব্রিজের উপর গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা-ধরা,ওয়াটার কিপার বাংলাদেশ,চলনবিল রক্ষায় আমরা,চিকনাই নদী রক্ষায় আমরা ও রতনাই নদী উদ্ধারে আমরা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভা কর্মসূচিতে সভাপতিত্ব করেন রতনাই নদী উদ্ধারে আমরা’র আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার। 

দিবসের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও ধরিত্রী রক্ষায় আমরা’র কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন,চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাংবাদিক ও সহকারি অধ্যাপক ইকবাল কবির রঞ্জু,মুলগ্রাম ইউপি সদস্য আবদুল হামিদ হামজু,ডিবিগ্রাম ইউ পি সদস্য আবদুল মতিন বিশ্বাস প্রমুখ। 

পথসভায় বক্তারা ফরিদপুরের ডেমরা সুইসগেট অপসারণ করে চিকনাই নদী ও রতনাই নদী সচল রাখার দাবি জানান। পাশাপাশি নদীকে দখল ও দূষণমুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান  জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ