শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : / ৩৫২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

পাবনার চাটমোহরে বজ্রপাতে রমিজ আলী (৩৫) এবং শাকিল আহমেদ (৩৪) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

নিহত কৃষি শ্রমিক হলেন,চাটমোহর উপজেলার ছাইকোলা নদীপাড়া এলাকার মনি মাঝির ছেলে রমিজ আলী এবং মনির মন্ডলের ছেলে শাকিল আহমেদ।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁচ বেতুনয়ান মাঠে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুজন সম্পর্কে চাচা ভাতিজা।

জানা গেছে,শাকিল আহমেদ ও রমিজ আলীসহ ১২ জন কৃষি শ্রমিক ধানকাটার জন্য বেতুয়ান গ্রামে যান। ঘটনার সময় তারা মাঠের মধ্যে ধান কাটছিলেন। এমন সময় ঝড় বৃষ্টি শুরু হলে তারা সকলে মিলে মাঠের মধ্যে অবস্থিত উন্মুক্ত একটি ঘরে অবস্থান করে। এসময় তাদের ঘরের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান এবং আহত হয় ১১জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষনা করেন। আহত ১১জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর দিকে বিশাকোল মাস্টারপাড়া ও ভবানীপুর গ্রামে আরো ৩জন শিক্ষার্থী বজ্রপাতে আহত হয়েছেন। তাদের সকলকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

০১৮৬১-৫৩৫৫৬৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ