শিরোনাম
উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক ম্যানেজারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে গ্রাহকের সংবাদ সম্মেলন প্রে স্কেলের দাবিতে চাটমোহর বিক্ষোভ ও অবস্থান   পাবনার কৃতি সন্তান হাসিনুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য নিযুক্ত চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার তাগিদ অধ্যাপক আবু সাইয়িদের ভাঙ্গুড়ায় বাছের মেমোরিয়াল একাডেমিতে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

১২ মে চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রিপোটারের নাম : / ৩৮৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
১২ মে চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আগামী ১২ মে পাবনার চাটমোহরে শুরু হতে যাচ্ছে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের (পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন) মিশুক ক্রীড়া চক্রের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিশুক ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আশরাফুল আলম কাজল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১২ মে চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্ট উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৮টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

আয়োজকরা জানান, মিশুক ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আইসিসির নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার দ্বারা পরিচালিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দল হলো, রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমী, পাবনার টেবুনিয়ার বাড়ইপাড়া নবদূত স্পোর্টিং ক্লাব (বিএনএসসি), পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব, ঈশ্বরদী ক্রিকেট ক্লাব, সিরাজগঞ্জের শাহজাদপুরের আব্দুর রহমান (এমসিএ) স্মৃতি ক্রিকেট একাদশ ও চুয়াডাঙ্গার সিটি বয়েজ ক্রিকেট ক্লাব।

সংবাদ সম্মেলনে মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলু, প্রসেনজিৎ কুন্ডু, সৌমিত্র কর্মকার, রকিবুর রহমান টুকুন, মতিন আহমেদ বাবু, মাহাতাব এলাহী রত্ন রবিউল করিম রবি,, মোহন আলী, সৌমেন সরকার, তাইজুল ইসলাম, আদর খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ