বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম : / ১১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬


মেহেদী হাসান,ভাঙ্গুড়া

পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মহির উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল, পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে এবং সাংবাদিক মো. মেহেদী হাসান ।

এছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন এবং বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ