শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারখানার সরঞ্জামজাদী জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ : / ১৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল, কাঁচামাল, চারশত মন কারখানার সরঞ্জামজাদী জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার ম্যানেজার রতন কুমার বর্ম্মন (৫৫) কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুর্গানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাল ও কারখানার সরঞ্জামাদী জব্দ করা হয়। অভিযানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং মডেল থানা পুলিশের একটি চৌকস দল।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ চায়না দুয়ারী জালের কারখানার সন্ধান পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে প্রায় ২ লক্ষ টাকার বিপুল সংখ্যক চায়না দুয়ারী জাল, কাঁচামাল ও কারখানার চারশত মন প্রায় ১ লক্ষ টাকার লোহা-লস্কর এবং সরঞ্জামাদী জব্দ করা হয়। এ সময় কারখানা পরিচালনার দায়িত্বে থাকা রতন কুমার বর্মন (৫৫) কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা এবং কারখানার সরঞ্জামাদী বিক্রিলব্ধ টাকা ভ্রাম্যমান আদালতের সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম জানান, গোপন সাংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। জরিমানা ও সরঞ্জামাদি বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আগামীতে মৎস্য প্রজাতি সংরক্ষনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ