বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

আরিফ খান, সাঁথিয়া,পাবনা : / ১৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আরিফ খান

পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে গ্রামবাসী একজোট হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

বুধবার(৩০ সেপ্টেম্বর) বেলা ৪টা থেকে সাড়ে ৫ টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, শালঘর মহল্লার মো. রফিক বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল প্রথমে শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে
আরও কয়েকজনকে কামড়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন, সুরাইয়া (৫), আলো খাতুন (৩৫), ছোনিয়া (১০) তারা সবাই শালঘর মহল্লার বাসিন্দা। এছাড়াও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের, সিনহা (৩) জুবাইধা ( ৪) লাখি (৩০ ) মংলা খাতুন (৭০) বায়জিত (৬) হেনা (৪২) শামসুর (২২) শাহিদা বেগম (৫০) পাগলা শিয়ালের আক্রমনের শিকার হয় বলে জানা গেছে। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আত্মরক্ষার্থে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। বিকেল ৫টার দিকে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুজতে বের হয় এবং পাশের একটি ঝোপ থেকে সাড়ে পাঁচটার সেটিকে ধরে পিটিয়ে হত্যা করে মহল্লাবাসী।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাফুজ জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। শিয়ালটি মারা পড়লেও আহতদের পরিবার এবং পুরো এলাকায় এখনও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ