সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

বেড়ায় এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বিদ্যাসেতু’

রিপোটারের নাম : / ৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বে

​বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়ায় আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটোলায় ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪ অক্টোবর (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘বিদ্যাসেতু’ (BIDDYASETU)-এর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

​‘বিদ্যাসেতু সংগঠনের সভাপতি মির্জা সেলিম জাহাঙ্গীর সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটোলার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা কামাল পাশা এবং বিদ্যাসেতু সংগঠনের প্রতিষ্ঠাতা এডভোকেট মোশারফ হোসেন বাচ্চু।

​অনুষ্ঠানে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত ৫ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। কৃতি শিক্ষার্থীরা হলেন— মোছাঃ ফাওজিয়া আফিফা প্রিয়ন্তী, মোছাঃ আয়েশা সিদ্দিকা ঈশিতা, মোছাঃ ছাবিহা সুলতানা, মোছাঃ ফাতেমা খাতুন, মোঃ নাছির আহমেদ শাকিল এবং মোছাঃ সাইমা আদনীন নূর। উপহার হিসেবে তাদের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা, একটি অক্সফোর্ড ডিকশনারি, নোটবুক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​এছাড়াও, বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১২ জন শিক্ষার্থীকে নগদ ১,০০০ টাকা ও একটি করে অক্সফোর্ড ডিকশনারি দেওয়া হয়। পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকেও উৎসাহিত করতে একটি করে অক্সফোর্ড ডিকশনারি উপহার দেওয়া হয়।

​অনুষ্ঠানজুড়ে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। আলোচনা পর্বে অতিথিরা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখার মানোন্নয়নে ‘বিদ্যাসেতু’ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উৎসাহমূলক দিকনির্দেশনা ও ভবিষ্যতে সহায়তার আশ্বাস প্রদান করেন।

​সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকায় শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতেই প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদ্যাসেতুর অন্যান্য সদস্য ছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ