রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ফেনী সিমান্তে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ৩ জন আটক।

রিপোটারের নাম : / ৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ফেনী জেলা প্রতিনিধি

ভারতের ভিসা পেতে দীর্ঘ বিলম্ব হওয়ায় উন্নত চিকিৎসার আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন কুমিল্লার এক ব্যবসায়ী ও তার পরিবার। তবে শেষ রক্ষা হয়নি; ফেনী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের হাতে আটক হয়েছেন একই পরিবারের ওই তিন সদস্য।

শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) নিজকালিকাপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-২১৫৯/৩-এস এর নিকটবর্তী শূন্য লাইন বরাবর বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও শাহাপাড়া এলাকার বাসিন্দা ও লাকসাম বাজারের ফার্মেসি ব্যবসায়ী রিপন মজুমদার (৫৫), তার স্ত্রী ডলি মজুমদার (৪৮) এবং তাদের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী প্রলয় মজুমদার (২৬)।

বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন মজুমদার জানান, তিনি দীর্ঘদিন ধরে আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) রোগে ভুগছেন। ভারতে উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ভিসার আবেদন করে অপেক্ষা করার পরও কোনো সাড়া পাননি। পরবর্তীতে নিরুপায় হয়ে স্থানীয় ‘হাসান’ নামক এক দালালের সাথে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চুক্তি করেন। সেই পরিকল্পনা অনুযায়ী তারা ফেনীর নিজকালিকাপুর সীমান্ত এলাকায় এসেছিলেন।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসিবুল ইসলাম, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি আরও জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ