বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৩৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পায়রা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠানের অংশ হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতাকে আরও প্রাণবন্ত করে তোলা হয়।

​র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি উম্মে আরেফিনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, ডেইরি খামারি সুলতানা পারভীন, খামারী আবুল কাশেম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর মহিলা দলের নেত্রী রহিমা রেজা প্রমুখ।

সভায় বক্তারা ভেজাল দুধ রোধ, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় খামারি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ