শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ৫, অস্ত্র উদ্ধার

রিপোটারের নাম : / ৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মাহাবুব আলম বাবু, মুন্সীগঞ্জঃ

হায়নার রুপ ধারণ করে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাশীলরা। সমাগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে ক্ষমতাশালী দুই পক্ষ হায়নারুপে কেড়ে নিচ্ছে একে অপরের প্রাণ। হায়নারুপী সন্ত্রাসী অস্ত্রধারীদের ভয়াল থাবায় বাদ যাচ্ছে না শিশুসহ আবাল বনিতা বৃদ্ধা কেউই।

ক্ষমতা লোলুপরা ২৬ নভেম্বর বৃহস্পতিবার প্রতিপক্ষ ঘায়েলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকালের আলো ফোটার সাথেসাথে শুরু হওয়া সংঘর্ষ হয়ে উঠে প্রাণসংহারী। শতশত ককটেল বিস্ফোরণ ও মুহুর্মুহু গুলি ছোড়ে একে অপরের বিরুদ্ধে। এ সময় ককটেল বিস্ফোরণে একজন নিহত হয় এবং আলমগীর নামের একজন নিখোঁজ হন। এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে শিশুসহ কমপক্ষে ৫ জন আহত হন। 
ককটেল বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত সেলিম মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
গুলিবিদ্ধ সজিব (৩০) ও শিশু আব্দুর রহমানকে (৫) ঢামেকে প্রেরন করা হয়। আহত মিজানসহ অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা গ্রুপের মধ্যে চরডুমুরিয়া, সামারচর এলাকায় সংঘটিত সংঘাতে নিহত সেলিম মোল্লা(৪০) মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে।

অপরদিকে নিখোঁজ আলমগীর দালালের (৩৬) সন্ধানে মেঘনার শাখা নদীতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউল করীম বলেন, বিস্ফোরকদ্রব্যের বিস্ফোরণে সেলিম আঘাতপ্রাপ্ত হন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে বলে ধারনা করা হচ্ছে। 

স্থানীসূত্রে জানাযায়, চাদাবাজী,উৎপাদিত আলু লুট ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে চলা সংঘর্ষের পারদ চরমে উঠে সমাগত ইউপি নির্বাচনের ঘোষণায়।

আওলাদ মোল্লা জানান, রহিম মোল্লা আমাদের উপর আক্রমণ করে এলাকাছাড়া করতে চায়।

সংঘর্ষে আহত হয়ে মেঘনার শাখা নদীতে ঝাপ দেওয়া মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে আলমগীর দালাল (৪০) এর নিখোঁজ হওয়ার বিষয়ে সদর থানা পুলিশ সঠিক তথ্য না পেলেও, নিখোঁজ আলমগীর দালাল পালিয়ে গিয়ে গোপেন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন বলে নির্ভরযোগ্য সুত্র জানা গেছে।

ঘটনার পরপরই এলাকায় পুলিশ অভিযান চলায়। অভিযানে একটি আগ্নেয়াস্ত্রসহ চারটি ককটেল ২৩ রাউন্ড গুলি উদ্ধার ও ৫জনকে আটক করে পুলিশ।

এদিকে ২৭ নভেম্বর শুক্রবার মুন্সীগঞ্জ পুলিশের বিজ্ঞপ্তি মারফত জানাযায়, ২৬ নভেম্বর সকালে মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা পরবর্তীতে পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার সার্বিক দিকনির্দেশনায় মুন্সীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মোল্লাকান্দীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ নবু (৫০), পিতা – মৃত মোশারফ, সাং – মাকুহাটি, ২। মোঃ শরিফ খান (৪৬), পিতা-জজ মিয়া, সাং-চরডুমুরিয়া, ৩। মোঃ আমির হোসেন (৩৮), পিতা-মৃত মোফাজ্জল বেপারী, সাং-চরডুমুরিয়া, ৪। মোঃ জসিম হাজী (৩৮), পিতা-মৃত বদরদ্দীন হাজী, সাং-কংশপুরা, ৫। আবু সাইদ (৩০), পিতা-মৃত হাসমত বেপারী, সাং-কংশপুরা, সর্ব থানা ও জেলা- মুন্সীগঞ্জ দের গ্রেপ্তার করা হয়। ১ নং আসামী নবু (৫০) এর নিকট হতে একটি ওয়ান শুটার গান এবং অপর আসামীদের নিকট হতে মোট ২৩ (তেইশ) রাউন্ড তাজা শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয় এবং ঐ এলাকা হতে মোট ০৪ (চার) টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ