শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়া দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও আ’লীগ নেতা আলমগীর গ্রেপ্তার

রিপোটারের নাম : / ১৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

উল্লাপাড়া দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ’লীগ নেতা আলমগীর গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মো.আলমগীর হোসেন সরকার (৪০) কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১২টা ৫০ মিনিটে উল্লাপাড়া পৌরসভার পশ্চিমপাড়া গ্যাসলাইন সংলগ্ন তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলমগীর সরকার উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং উল্লাপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান আলী সরকারের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লাপাড়া দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন সরকারকে সন্ত্রাস বিরোধী মামলায় আটক করে জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ