শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

নওগাঁয় ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ তরুণ, বাঁশঝাড়ে মিলল মরদেহ

রিপোটারের নাম : / ১১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া সিয়াম হোসেন (২০) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কালিগ্রাম-দুডাঙ্গী সড়কের পাশে মরানদীর মরাঘাট সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম হোসেন মান্দা উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে খাবার খাওয়ার পর প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হন সিয়াম। তবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর শুক্রবার সকালে কালিগ্রাম-দুডাঙ্গী সড়কের পাশে মরানদীর মরাঘাট সংলগ্ন একটি বাঁশঝাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি মান্দা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সিয়ামের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। একই সঙ্গে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ ভ্যানচালকের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশি তদন্তের মাধ্যমে সিয়ামের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ