শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকা নিহত

যশোর প্রতিনিধি / ৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চৌগাছা(যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় মোটরসাইকেল পিকআপ মুখোমুখি সংঘর্ষে অয়ন (২২), মিথিলা (১৭) নামে প্রেমিক প্রেমিকা নিহত হয়েছে।

নিহত অয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাকপাড়া মহল্লার নাজমুল ইসলামের মেয়ে। তাঁরা দুজন প্রেমিক প্রেমিকা ছিলেন বলে স্বজননেরা জানিয়েছেন ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এই দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে অয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন সুজুকি সাদাকালো রংয়ের ১৫০সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলো। মোটরসাইকেলটি চালাচ্ছিলো মিথিলা। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা গুরুতর আহত হয়। তাদেরকে ঘটনাস্থলে রেখে পিকআপটি মহেশপুরের দিকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে অয়নকে মৃত ঘোষণা করেন এবং অবস্থা গুরুতর হওয়ায়স মিথিলাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেবার পথে পদ্মা সেতু পার হওয়ার আগে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ