ভাঙ্গুড়ায় প্রতারণার দায়ে জনতার হাতে আটক তিন জনের নামে থানায় মামলা
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ঘর দেয়ার নামে সাধারণ জনতাকে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো একটি প্রতারক চক্রের তিন জনকে ।
স্থানীয় জনতা আটক করেছেন। জনতার হাতে আটক আব্দুল মজিদ (৪৮), নুরুল ইসলাম (৩৭) ও হাসিনুর রহমান শাহিন নামের তিনজনকে পুলিশের হাতে সোর্পদ্য করেছেন। তাদের বিরুদ্ধে পুলিশ প্রতারণার মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছেন।
মঙ্গলবার(১৩ অক্টোবর) বিকালে উপজেলার পৌর সদরের শরৎনগর বাজারস্থ সাহেব মার্কেটের নিচতলায় হিউম্যান এই ফাউন্ডেশন নামীয় এনজিওর পরিচয়ে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাজমা সুলতানা (৪৭) নামের একজন বাদী হয়ে ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
পুলিশ জানান, উপজেলার পৌর সদরের শরৎ নগর বাজারস্থ সাহেব মার্কেটের নিচতলায় জুরাল হিউম্যান ফাউন্ডেশন নামীয় এনজিওর পরিচয়ে ঋণ ও টিনের ঘর প্রদানের প্রলোভন দেখিয়ে গত মকয়েকদিন ধরে সাধারণ মানুষের নিকট থেকে সর্বমোট ১,৬৮,৪০০/- (এক লক্ষ আটষট্টি হাজার চারশত) টাকা অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এই অভিযোগে স্থানীয় জনতা ১৩/১০/২০২৬ খ্রি. বিকালের দিকে আসামী ১। আব্দুল মজিদ (৪৮), পিতা-মৃত ফজের আলী, মাতা- মমেনা খাতুন, সাং-জগতলা পূর্বপাড়া, ২। নুরুল ইসলাম (৩৭), পিতা-মৃত সামসুদ্দিন, মাতা-মৃত হামিদা খাতুন, সাং-সাহাপুর, উভয় থানা-চাটমোহর, ৩। হাসিনুর রহমান শাহিন (৬২), পিতা-মৃত আহম্মদ আলী, মাতা- রমিছা খাতুন, সাং-চৌবাড়ীয়া মধ্যপাড়া, থানা-ভাঙ্গুড়া, সর্ব জেলা-পাবনাকে আসামিকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত আসামিদের হেফাজতে গ্রহণ করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় নাজমা সুলতানা (৪৭), স্বামী-মোঃ আব্দুল কাদের, সাং-কালিয়ানী, থানা-ফরিদপুর, জেলা-পাবনা, বর্তমান ঠিকানা-আমলাপাড়া (চ্যামেলী কোয়ার্টাস), ফরিদপুর, পাবনা বাদী হয়ে এজাহার দায়ের করলে ভাঙ্গুড়া থানার মামলা নং-০৭, তারিখ-১৩/১০/২০২৬ ইং ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। এর আগে স্থানীয় জনতার সন্দেহ হলে তাদের এনজিও বৈধ্য কাগজ পত্র চাইলে তারা তা দেখাতে পারে নি।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, আটক তিন জনের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।