শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ : / ১১ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গ্রেফতার ফিরোজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে বুধবার রাতে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফিরোজ, উপজেলার পঞ্চক্রেশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি রূপ কর এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান ফিরোজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানার বিস্ফোরক আইনে মামলার সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ