সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পাবনায় অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোটারের নাম : / ৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পাবনা প্রতিনিধি

পাবনার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম।

নিহত সুমন হোসেন বিল ভাদুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে অটো চালক সুমন কাজের উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হন। এরপর বিকেলে একটি রিক্সা করে সুমনকে তার বাসার পাশের বন্ধ একটি টং দোকানের সামনে আহতাবস্থায় ফেলে রেখে যায় অজ্ঞাতরা। পরে খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই সুমনের মৃত্যু হয়।

​এব্যাপারে পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের বিষয়ে এখনো তেমন কিছুই জানা যায়নি। রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে মময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ