বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়া প্রেসক্লাবের তফসিল ঘোষণা নির্বাচন ২২ অক্টোবর

মেহেদী হাসান ভাঙ্গুড়া প্রতিনিধি : / ৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মেহেদী হাসান, ভাঙ্গুড়া

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকতার ঐক্য, আদর্শ ও ঐতিহ্য ধারণ করে চলা প্রাচীন সংগঠন পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও চারজন কার্যকরী সদস্যসহ মোট ২১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৭ ও ৮ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ অক্টোবর। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৩ অক্টোবর।

আগামী ২২ অক্টোবর ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে অবস্থিত ভাঙ্গুড়া প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওই দিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ