শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

হেলমেট ও লাইসেন্স নেই: সিংড়ায়৪ বাইকারকে ৪ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম : / ১৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হেলমেট

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সড়ক পরিবহন আইন অমান্য করায় চার মোটরসাইকেল আরোহীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

​মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

​অভিযান সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ৪ জন মোটরবাইকারকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, সড়কে দুর্ঘটনা রোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হেলমেট পরিধান ও বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিয়ম না মেনে যানবাহন চালালে নিজের পাশাপাশি অন্যদের জীবনও ঝুঁকিতে পড়ে। সড়কে সচেতনতা বৃদ্ধি ও আইন মানার প্রবণতা তৈরি করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ