সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ২৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬


চাটমোহর (পাবনা) প্রতিনিধি

“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ,বিএনপি নেতা এ এম জাকারিয়া,রবিউল করিম তারেক,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,মৎস্যজীবি আবু রায়হান,মৎস্যচাষি শফিকুল ইসলাম,মৎস্য খামারী মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয়। শেষে ছিলো চলনবিলে মাছের পোনা অবমুক্তকরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ