বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন 

রিপোটারের নাম : / ১২ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার( ২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ ফল মেলার উদ্বোধন করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। 

মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির বিভিন্ন  ফল প্রর্শশন করা হয়। 

কৃষক এবং শিক্ষার্থীরা মেলা প্রদর্শিত দেশীয় প্রজাতির ফল ও তার পুষ্টি উপাদান সম্পর্কে  ধারনা লাভ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, কৃষি সম্পসারণ কর্মকর্তা শৌয়ব রহমান, তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার ফরহাদ পারভেজ লিখন, চাটমোহর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ টিএনবিকে জানান, মানুষের মাঝে দেশি প্রজাতির ফল চাষের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ফল মেলার আয়োজন। তিনদিন ব্যাপি আয়োজনের সমাপনী হবে বৃহস্পতিবার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ