পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে চাটমোহর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে চাটমোহর কিশোর-কিশোরী ক্লাব গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯-জুলাই) বিকেল ৪টায় গুনাহগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাইগাছা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা জাসাস’র সদস্য সচিব মো: সিদ্দিকুর রহমান (মিলন), চাটমোহর উপজেলা জাসাস’র যুগ্ম আহবায়ক মোঃ কায়সার আহম্মেদ, চাটমোহর উপজেলা জাসাস’র যুগ্ম আহবায়ক মো: আবু মাসুম ও জাসাস নেতা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। চাটমোহর উপজেলা জাসাস ভবিষ্যতেও সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।