বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশের উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান

রিপোটারের নাম : / ৩ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশের উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর পরিচালনা কমিটির সভাপতি ড. এম এ জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। এ সময় ভাব বাংলাদেশ- এর প্রকল্পভুক্ত ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও কম্পিউটার অপারেশন লেভেল-২ এর ৫ জন কম্পিটেন্ট শিক্ষার্থীকে প্রশিক্ষণ বৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট এর ইনচার্জ ফাতেমা খাতুন ও ফিল্ড কো অর্ডিনেটর মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি: ক্যাপশন: ভাঙ্গুড়া উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি তুলে দেন ইউএনও সুরাইয়া মমতাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ