শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশু হাজেরার লাশ

রাজু আহমেদ সাহান উল্লাপাড়া সিরাজগঞ্জ : / ৫৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

উল্লাপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশু হাজেরার লাশ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর শিশু হাজেরা (৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে শিশু হাজেরার ভাসমান লাশ দেখতে পেয়ে স্বজনেরা উদ্ধার করে। নিহত শিশু হাজেরা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের মোঃ হাবিবুর রহমানের মেয়ে।

রামকৃষ্ণপুর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাঙ্গা খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হাজেরা বাড়ি থেকে চাচা হাফিজুরের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চাচা হাফিজুর সরকারের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন তার স্বজনরা। প্রায় ৪/৫ ঘন্টা পর বাড়ির পাশের একটি পুকুরে প্রতিবেশিরা তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা হাজেরার মরদেহ উদ্ধার করে দাফন-কাফনের ব্যবস্থা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ