শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম : / ২৪ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি

‘খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’ এই প্রত্যয় সামনে রেখে পিরোজপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে সুজনের পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। জেলা কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম। সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক চান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, এনসিপির সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য ড. আবদুল হি মাহামুদ, পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদের সম্পাদক খালেদা আক্তার হেনা, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান ও সাংবাদিক জুবায়ের আল মামুন। বক্তারা বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। সভায় সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, রাজনৈতিক সহনশীলতা, দুর্নীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সুজনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ