রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৮ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।

শুক্রবার(৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল ইসলাম রবি ওই গ্রামের মৃত রমজার আলীর ছেলে। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করেন । 

জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ঢাকায় অবস্থান করায় তিন সন্তানকে নিয়ে চড়ইকোল গ্রামে নিজ বাড়িতে অবস্থান করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চালায় রবি নামের ওই ব্যক্তি। পরে ওই গৃহবধু ও তার সন্তানদের চিৎকারে  এলাকার লোকজন এসে হাতেনাতে আটক করে চাটমোহর থানা পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী ওই গৃহবধু নিজেই বাদী হয়ে চাটমোহর থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। 

এ ব্যাপারে  চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান  জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত রবিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ