সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: হাটুরিয়া নাকালিয়ায় জনসংযোগে মিজানুর রহমান মিজান

রিপোটারের নাম : / ৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

পাবনা প্রতিনিধি

দীর্ঘ ১৬ বছরের প্রবাস জীবন শেষে নিজ জন্মভূমির খেদমতে আত্মনিয়োগ করতে দেশে ফিরেছেন বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান মিজান। তিনি পাবনার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ইউনিয়নবাসী ও ভোটারদের সমর্থন পেতে পুরোদমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মিজানুর রহমান হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের প্রবাসী ইউনিটের ইতালির ব্রেসিয়া শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের অনুসারী হিসেবে পরিচিত।

নির্বাচন উপলক্ষে শুধু ক্ষণিকের জন্য নয়, বরং স্থায়ীভাবে দেশে বসবাস করে জীবনের বাকি সময় এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবায় উৎসর্গ করতে চান বলে জানিয়েছেন মিজানুর রহমান মিজান। এলক্ষ্যে তিনি হাটুরিয়া নাকালিয়ার ঐতিহ্যবাহী নাকালিয়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও চরাঞ্চলে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, কুশলাদি বিনিময় করছেন এবং আসন্ন নির্বাচনে জয়ের জন্য সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।

জনসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশ্যে মিজানুর রহমান বলেন, “আমি চেয়ারম্যান পদটিকে কোনো ক্ষমতার চেয়ার হিসেবে দেখি না। এটি একটি চরম দায়িত্ব ও আমানত। সরকারি ও বেসরকারি খাত থেকে ইউনিয়নের জন্য যে সুবিধা ও বরাদ্দ আসে, তার প্রতিটি দানা-পয়সা সততা ও নিষ্ঠার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।

বিশেষ করে দুর্গম চর অঞ্চলের অনগ্রসর ও শিক্ষা-চিকিৎসায় বঞ্চিত মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের চর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অর্থাভাবে যাতে কোনো ছেলে-মেয়ের শিক্ষা জীবন থেমে না যায় এবং স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত না হয়, সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া শত বছরের ঐতিহ্যবাহী নাকালিয়া বাজারের অগ্নিকাণ্ড রোধে স্থায়ী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, “নাকালিয়া বাজার এ অঞ্চলের হাজার হাজার মানুষের রুটি-রুজির প্রধান কেন্দ্র। এ বাজারকে অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে আধুনিক ও পরিকল্পিত ফায়ার হাইড্রেন্ট বা পাইপলাইনের ব্যবস্থা করা হবে। বাজারের সার্বিক নিরাপত্তায় প্রতিটি গলিতে স্থানীয় থানা ও ইউনিয়ন পরিষদের অধীনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে আধুনিক, নিরাপদ ও বিনিয়োগবান্ধব ডিজিটাল বাজার গড়ে তোলা হবে।

তিনি আরও যোগ করেন, আমার লক্ষ্য শুধু স্থানীয় পর্যায়ে কাজ করা নয়; বরং সবস্তরের মানুষকে সাথে নিয়ে হাটুরিয়া নাকালিয়াকে প্রথমে বেড়া উপজেলার মধ্যে এবং পরবর্তীতে সমগ্র পাবনা জেলা ও দেশের মধ্যে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে পরিচিত করা।

এদিকে মিজানুর রহমান মিজনের এই জনসংযোগ ও কল্যাণমুখী অঙ্গীকারকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ ভোটাররা। স্থানীয়দের একটি বড় অংশ ও বিশিষ্টজনেরা তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পিত উন্নয়ন দর্শনে সমর্থন প্রকাশ করেছেন এবং তাকে বিজয়ী হিসেবে দেখতে চাওয়া প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ