সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

উল্লাপাড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

রিপোটারের নাম : / ২৬ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের নিশিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের ছেলে এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন রোববার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন । পথে একটি বালুবাহী ট্রাককে ওভারট্রেকিং করার সময় অপর দিক থেকে আসা সিএনজি’র মুখোমুখি হতেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ