রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে মোবাইল কোর্টে ৫০ পিস চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৩৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বওশা ব্রিজ থেকে শুরু করে আত্রাই নদী, ছাওয়াল দহ জলমহাল, কাটা গাঙ নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন নলুয়া বিল, নবীন ও চর নবীন বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুসা নাসের চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব স্বপন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব আহসানুল হাবিব, চাটমোহর থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান,
অভিযানে জব্দ করা প্রায় ৫০ পিস চায়না দুয়ারী জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ