মেহেদী হাসান
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কালিবাড়ী এলাকায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত ৮টার দিকে পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্ত মো. জাকির শাহ (৪৫), পিতা- মৃত জলিল শাহ, সাং- মেন্দা শাহপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে মাদক সেবনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।