বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে মৎস্য চাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও গাছের চারা বিতরণ 

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ৭ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পাবনার চাটমোহরে ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্পসারণ প্রকল্প(৩ পর্যায়) এর আওতায় মৎসচাষীদের মাঝে শিং মাছের পোনা, খাদ্য, চুন, জামরুল, লেবু ও পেয়ারা গাছের চারা ও বিভিন্ন সবজির বিজ বিতরন করা হয়েছে। 

মঙ্গলবার (৩০) জুন সকাল ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের  আয়োজন উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনী  উপকরণ বিতরণ করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

এসময় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, কৃষি সম্পসারণ কর্মকর্তা শৈয়ব রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রোগামার আব্দুল্লাহ আল নোমান, পার্শডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়রাম্যানের রবিউল করিম তারেক, উপজেলা ছাত্রদলের সভাপতি ফুলচাদ হোসেন শামীম সহ বিভিন্ন দফতরের দপ্তর প্রধান উপস্থিত ছিলেন। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন আজকের পত্রিকা জানান, এই প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ের প্রতিটি ইউনিয়ন ১ টি করে প্রদর্শনী স্থাপন করা হবে। এবং এই অর্থ বছরে মোট ১১ টি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ