সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার

চাটমোহর পাবনা প্রতিনিধি : / ১০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাটাখালী গ্রামের আবুল আলীর ছেলে ইমরান নাজির (২৯) ও ডিবগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাটাখালী গ্রামের আঃ ওহাবের ছেলে রজব আলী (৩২)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মামলা নং ৩,তাং ০৬/০১/২০২৫ ইং। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ