বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

জাকির সেলিম : / ৫০ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জাকির সেলিম, চাটমোহর (পাবনা) :

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন এ্যাড. আরিফা সুলতানা রুমা।

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার ভিত্তিতে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা মনোনয়ন পাওয়ায় পাবনার চাটমোহর উপজেলার নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে। 

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, এটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করে আসছেন। বিশেষ করে নারী নেত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে তার সক্রিয় ভূমিকা দলীয় মহলে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা আশা প্রকাশ করেছেন, তার এই মনোনয়ন দলকে আরও শক্তিশালী করবে এবং নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাটমোহরসহ পাবনা অঞ্চলের নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আরিফা সুলতানা রুমা বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ