শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

মানবতার ফেরিওয়ালা ইউএনও মুসা নাসের চৌধুরীর বদলি

জাকির সেলিম : / ৬৯ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬


জাকির সেলিম, চাটমোহর (পাবনা):
পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে বগুড়া জেলার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।


বুধবার (৪ মার্চ) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খাদিজা খাতুন স্বাক্ষরিত ০৫.৪৩.০০০০.০০০.০১৪.৩৩.০০০০১.২৫ নম্বর স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, চাটমোহর উপজেলার বর্তমান ইউএনও মুসা নাসের চৌধুরীকে বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।


অপরদিকে, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি মুসা নাসের চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। ফাহমিদা আফরোজের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।


উল্লেখ্য, মুসা নাসের চৌধুরী ২০২৪ সালের নভেম্বর মাসে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি একজন মানবিক ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন।


স্বল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, প্রশাসনিক সেবা সহজ করা এবং উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের কারণে তিনি সর্বমহলে প্রশংসিত হন।


স্থানীয়দের মতে, চাটমোহরের উন্নয়ন ও মানুষের কল্যাণে তার অবদান দীর্ঘদিন মনে রাখবে এলাকাবাসী। তাই অনেকেই তাকে “মানবতার ফেরিওয়ালা ইউএনও” হিসেবেও অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ