বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অভিনন্দন : আপনার এলাকার উন্নয়ন অনিয়ম, অপরাধ, শিক্ষা শিল্প- সংস্কৃতি , ইতিহাস- ঐহিত্য , অবহেলা-অবিচারসহ প্রয়োজনীয় সঠিক তথ্য টিত্র পাঠান। আমরা যাচাই-বাছাই করে তাহা গুরুত্বসহকারে প্রচার করব।  

ভাঙ্গুড়ায় পিএসডিও এর মসজিদ ভিত্তিক সালাত প্রতিযোগিতা শুরু

রিপোটারের নাম : / ৫ ১৩৫ বার পড়া হয়েছে :
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬


মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনা জেলায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে ‘পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (পিএসডিও)।

এরই ধারাবাহিকতায় ভাঙ্গুড়া পৌর শহরের ‘কুমড়ডাঙ্গা জামে মসজিদ’ কমপ্লেক্সে শুরু হয়েছে মাসব্যাপী ‘মসজিদ ভিত্তিক শিশু-কিশোদের সালাত প্রতিযোগীতা-২০২৬’।

মাসব্যাপী এ প্রতিযোগিতায় এলাকার ১১৭ জন (রেকর্ড সংখ্যক) শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের সালাত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারী উন্নয়ন সংস্থা পিএসডিও’র প্রকল্পের ২য় পর্যায়ে (প্রজেক্ট নং: ২) কার্যক্রম মাসব্যাপী চলছে। গত বছর এই সালাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ৫জনকে বাইসাইকেল, ৪০ জনকে স্কুল ব্যাগ- ছাতা প্রদান করে এলাকায় ব্যাপক প্রশংসার দাবিদার হয়ে ছিলো সংগঠনটি।

২০২৬খ্রিঃ-এর সালাত প্রতিযোগিতায় ১২-২২ বছর বয়সী কিশোরের দল প্রথম মাহে রমজান থেকে ৩০শে মাহে রমজান পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার শপথ নিয়েছে।

সালাত আয়োজক ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে,পবিত্র ঈদুল ফিতরের পর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২০১৯খ্রিঃ এ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পিএসডিও পাবনা জেলাজুড়ে বহুমুখী সেবামূলক কাজ করে এলাকায় ধর্মীয় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন, দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে দোকান উপহার এবং বিধবা নারীদের আয়ের উৎস হিসেবে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ।

সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রভাষক মোঃ ওমর ফারুক এই উদ্যোগ সম্পর্কে বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন নয়, বরং একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠন করা। যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে মসজিদের বারান্দায় ফিরিয়ে আনা এবং আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। পিএসডিও সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জানান, সাধারণ মানুষের সহযোগিতা ও ভালোবাসায় তারা পাবনা জেলাকে একটি মডেল জেলায় রূপান্তর করতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ